চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

টঙ্গী প্রতিনিধি    |    ০৬:২৭ পিএম, ২০২৩-০১-০৭

বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

আব্দুস সবুর খান, টঙ্গীঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, এতে রাষ্ট্রের সম্পদ ও মেধার অপচয় হচ্ছে। তাই এরইমধ্যে আমাদের পাঠ্যসূচি পরিবর্তন হচ্ছে, যুগোপযোগী করা হচ্ছে; যেন বেকার সৃষ্টি না হয়। আজ শনিবার গাজীপুর জেলা প্রশাসকের আয়োজনে দুই দিনব্যাপী চাকরি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ধরুন জেলা প্রশাসক যদি পিয়নের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সেখানে দুই হাজার আবেদন মধ্যে এক হাজার থাকে এমএ পাস। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা নিয়ে পিয়ন হতে যাচ্ছে। এত কষ্ট করে পড়াশোনা করলো অথচ এটা বাস্তবে কোনো কাজে লাগেনি। কোন শিল্পকারখানায় কোন ধরনের লোকবল প্রয়োজন আমাদের জানান, আমরা তেমন লোক তৈরি করবো। এটাই আমাদের চাহিদা, এটাই প্রয়োজন। আমাদের দেশকে স্বাবলম্বী করতে হলে আগে শিল্পকারখানার চাহিদা জানতে হবে, নির্ণয় করতে হবে; তারপর সেই শিক্ষা দিতে হবে।
মন্ত্রী আরো বলেন, আমাদের দুর্ভাগ্য ড. কুদরাত-এ-খুদা জাতীয় শিক্ষা কমিশন গঠন করেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তিনি বাস্তবায়ন করতে পারেননি। যেখানে বলা হয়েছিল, সাধারণ শিক্ষার দরকার নেই। মুষ্টিমেয় লোক উচ্চশিক্ষা গ্রহণ করবে। অন্যরা টেকনিক্যাল শিক্ষা নেবে, ভোকেশনাল শিক্ষা নেবে অর্থাৎ যে শিক্ষা সে কাজে লাগাবে, ব্যবহারিক শিক্ষা। যেটা তার জীবনে কাজে লাগাতে পারবে। গাজীপুরে ছোটবড় পাঁচ হাজারের অধিক শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করে প্রায় ২২ লাখ শ্রমিক। কিন্তু আমাদের দেশ থেকে প্রতিবছর বিদেশে যে শ্রমিক পাঠানো হয় তারা গিয়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পায়। অথচ বিদেশি শ্রমিকরা আমাদের দেশে লাখ লাখ টাকা বেতন পায়। কারণ তাদের শ্রমিকরা দক্ষ।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধিরা বক্তব্য দেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের রাজবাড়ী মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে চাকরি মেলার শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
 
রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর